শতাব্দী প্রাচীন সতীমায়ের মেলা ও কর্তাভজা
মেলা হলো মানুষের মিলনস্থল। পবিত্র দোল পূর্ণিমার আগের দিন থেকে কামনা ও মিলনের আকাঙ্ক্ষায় দূরদূরান্ত থেকে নদীয়ার অন্তর্গত কল্যাণীর ঘোষপাড়ায় একেবারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে কত যে মানুষ আসে তার ইয়ত্তা নেই। চলতি নাম সতী মায়ের মেলা। আবার দোল মেলা, ঘোষপাড়া মেলা , বাইশ ফকিরের মেলা ইত্যাদি নামেও চল রয়েছে। ভক্তসমাগমে যথার্থভাবেই মিলনমেলার রূপ নাই…










